পাওনা টাকা নিয়ে দ্ব*ন্দ্বে যুবককে কু পি য়ে হ*ত্যা করেন মা-মেয়ে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পাওনা টাকা নিয়ে দ্ব*ন্দ্বে যুবককে কু পি য়ে হ*ত্যা করেন মা-মেয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন

পাওনা টাকা নিয়ে দ্ব*ন্দ্বে যুবককে কু পি য়ে হ*ত্যা করেন মা-মেয়ে

ছবি : সংগৃহীত


চাঁদপুরের শাহরাস্তির মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বাসার ছাদে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের  শহিদুল ইসলামের ছেলে। 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খোদেজা বেগম পান্না (৫০) ও তাদের মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাহমুদা আক্তার সোনিয়ার কাছে আলমগীরের ১২ লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা দেবে বলে সোনিয়া গতকাল সোমবার সন্ধ্যায় আলমগীরকে ফোন করে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা মা-মেয়ে আলমগীরের সাথে টাকা-পয়সা নিয়ে তর্কাতর্কি করে। তারা একপর্যায়ে আলমগীরকে তাদের বসতঘরের ছাদের ওপর নিয়ে ধারালো ছুরি দিয়ে গলার নিচে গলার বাম পাশে, ডান ও বাম হাতে, পেটে ও পায়েসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আলমগীর মৃত্যুবরণ করেন। সোমবার রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে বাড়ির মালিক প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম পান্না ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে থানায় নিয়ে আসেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোনিয়া ও তার মা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। একটি ছুরি, চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় পরিহিত মাহমুদা আক্তার সোনিয়ার রক্তমাখা সোলেয়ার ও কামিজ বসতঘরের তোষকের নিচ থেকে হতে জব্দ করা হয়। 

এ ঘটনায় নিহত আলমগীরের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন। শাহরাস্তি থানা পুলিশ মা ও মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। 

শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আলমগীর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় প্রবাসী আবুল হোসেনের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর