একমাস আ ট কে রেখে কি শো রী কে ধ*র্ষ*ণ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

একমাস আ ট কে রেখে কি শো রী কে ধ*র্ষ*ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:৪১:১৬ পূর্বাহ্ন

 একমাস আ ট কে রেখে কি শো রী কে ধ*র্ষ*ণ

ছবি : সংগৃহীত


সাভারের আশুলিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলায় অভিযুক্ত যুবক মোফাজ্জল হোসেন ওরফে শাকিলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার। এর আগে দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোফাজ্জল হোসেন শাকিল (৩৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সাথে ওই কিশোরীকে দেখতে পায় তার বোন। এসময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে মোফাজ্জল। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

তাকে মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করবে বলে হুমকি প্রদান করতো মোফাজ্জল। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত মোফাজ্জলের শাস্তির দাবি জানিয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর