শরীয়তপুরে বাবাকে খু নে র অ ভি যো গ, ‘পালাতে গিয়ে’ ছেলের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে বাবাকে খু নে র অ ভি যো গ, ‘পালাতে গিয়ে’ ছেলের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:২৭:৩০ পূর্বাহ্ন

শরীয়তপুরে বাবাকে খু নে র  অ ভি যো গ, ‘পালাতে গিয়ে’ ছেলের মৃ ত্যু

প্রতীকী ছবি


শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর ‘পালাতে গিয়ে’ ছেলে রুবেল মোল্লা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দাম্পত্য জীবনে দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর সন্তান ও বড় ছেলে রুবেলের সঙ্গে পিতা মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। এই কলহের জেরে গতকাল রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছেলে রুবেল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অপরদিকে ঘাতক ছেলে রুবেল মোল্লা দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গেছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর