সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বি*রুদ্ধে দু র্নী তি র দুই মা ম লা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বি*রুদ্ধে দু র্নী তি র দুই মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৪:১৭:২০ পূর্বাহ্ন

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বি*রুদ্ধে দু র্নী তি র দুই মা ম লা

ছবি : সংগৃহীত


চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৭টি ব্যাংক হিসেবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী নুর জাহান আক্তার হীরা ও মো. আব্দুল বাতেনকে আসামি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীনের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৮৬ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। তার ৪টি ব্যাংক হিসেবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর