অ জ্ঞা ন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন ৬ জন, হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

অ জ্ঞা ন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন ৬ জন, হাসপাতালে ভর্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৪:১৬:১৪ পূর্বাহ্ন

অ জ্ঞা ন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন ৬ জন, হাসপাতালে ভর্তি

ছবি : সংগৃহীত


অজ্ঞান পার্টির খপ্পরে পড়া নওগাঁয় ছয়জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। তবে এখনো তাদের জ্ঞান না ফেরায় নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনের মধ্যে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর চেয়ে বেশি তিনি কিছু বলতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবু জার গাফফার বলেন, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর