ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১১:০৬:২৯ পূর্বাহ্ন

ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির

প্রতীকী ছবি


ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় পারভিন বেগম (৪২) নামে এক দাদি ও তার নাতি মহশিন মোল্যা (৬ মাস) নামে দুজন নিহতের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মাগুরার মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে আরো তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত পারভিন বেগম ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী ও শিশু মহসিন মোল্যা তার ভাতিজা নূর মিয়ার ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর-ফরিদপুরের বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ময়না শাহ জাফর মহিলা মাদরাসা এলাকায় রাস্তার পাশে বসে থাকা পারভীন বেগম (৪২) ও জুনু বেগম (৫০) ও ৬ মাস বয়সের মহশিন মোল্যা নামে এক শিশুকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রীও মারাত্মক আহত হন।

স্থানীয়রা আহত ৫ জনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে গুরুতর আহত পারভীন বেগম (৪২) ও নাতি মহশিন মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিলা কলেজ এলাকায় তারা দুজন মারা যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর