‘দাফনে’র আড়াই মাস পর হঠাৎ বাড়ি ফিরলো কিশোর!
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

‘দাফনে’র আড়াই মাস পর হঠাৎ বাড়ি ফিরলো কিশোর!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৫:১৪:৫৭ পূর্বাহ্ন

‘দাফনে’র আড়াই মাস পর হঠাৎ বাড়ি ফিরলো কিশোর!

ছবি : সংগৃহীত


তিন মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায় তোফাজ্জল হোসেন তুফান (১৫) নামের এক কিশোর। পরে পাশে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন মনে করে অজ্ঞাতনামা লাশকে নিজেদের ছেলে মনে করে দাফন করে তুফানের পরিবার। মরদেহ দাফনের তিন মাস পর বাড়ি ফিরেছে তুফান। স্থানীয়রা বিষয়টিকে অলৌকিক বললেও সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত তার বাবা-মা।

শুক্রবার (২৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে তুফান। তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।

তুফানের বাবা আবু সাঈদ জানান, প্রায় তিন মাস আগে তুফান বাড়ির কাউকে কিছু না বলে অজানা উদ্দেশে চলে যায়। আড়াই মাস আগে সংবাদ পান গাইবান্ধায় এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ওই কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুফানের বাবাসহ গ্রামের কয়েকজন মিলে গাইবান্ধায় যান। মরদেহের সঙ্গে সবাই তুফানের চেহারার মিল পান। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আলমডাঙ্গায় গ্রামের বাড়িতে নেয়া হয়। বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সাঈদ আরও জানান, তুফানের মা সে সময় দাবি করেছিলেন মরদেহটি তার সন্তানের নয়। চেহারায় মিল থাকলেও সেটি তুফানের মরদেহ নয়। তুফানের কোমরে কালো রঙের একটি দাগ ছিল। কিন্তু মরদেহের কোমরে সেই দাগ না থাকায় তার মা সন্তানের নয় বলে জানিয়েছিলেন।

তুফান জানায়, পরিবারের কাউকে না জানিয়ে সে একাই কাজের সন্ধানে ঢাকার শ্যামলী এলাকায় চলে যায়। সেখানেই দিনমজুরের কাজ করতে থাকে। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে ফিরে আসে সে। এরপর জানতে পারে তার মত চেহারার একজনকে পরিবারের লোকজন মৃত ভেবে দাফন করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমিও শুনেছি। ছেলেটি জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে আজ সকালে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর