লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৭:২১:৪৪ পূর্বাহ্ন

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত


যুক্তরাজ্যের লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৯টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি।

এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়। এ সময় তার সঙ্গে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে লন্ডনে অবস্থিত শতশত বাংলাদেশি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে।

তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

আগের দিন থেকেই জানা গিয়েছিল, আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো, তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।

ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে। এদিকে, প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর