গোলাপগঞ্জে ১২শত পরিবার পানিবন্দি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

গোলাপগঞ্জে ১২শত পরিবার পানিবন্দি

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১১:৩০:৫৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ১২শত পরিবার পানিবন্দি

ছবি: নিজস্ব


বিগত কয়েক দিনের অব্যাহত ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার বুধবারিবাজার ইউপির প্রায় ১২শত পরিবার বন্যার পানিতে প্লাবিত হয়েছে৷ 

খোঁজ নিয়ে জানাযায়, বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী, বাগিরঘাট,শিকপুর,ছত্তিশ সহ কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত। এছাড়াও বাঘা, গোলাপগঞ্জ সদর, লক্ষ্মীপাশা, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ ও পশ্চিম আমুড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের মধ্যে একমাত্র বুধবারী বাজার ইউপির ১২৫০টি পরিবার পানিবন্দি হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৬০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। 

পাশাপাশি বন্যা আক্রান্ত পরিবারের জন্য ১৪৮ প্যাকেট শুকনা খাবার, ২০মেট্রিক টন চাল, শিশু খাদ্য বাদ ১লক্ষ টাকা এবং গো খাদ্য বাবদ ১লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সল মাহমুদ ফুয়াদ। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪