কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:৪৭:২৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)" প্রকল্পের আওতায় পিএফএস এবং নন-পিএফএস সদস্যদের নিয়ে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।

কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুবেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের প্রশিক্ষণ অফিসার মো. জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

বক্তারা আরো বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।পার্টনার কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪