মে মাসে সিলেটে ৩৩ দু*র্ঘটনায় নি হ ত ৩৪
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

মে মাসে সিলেটে ৩৩ দু*র্ঘটনায় নি হ ত ৩৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১১:৪১:১৩ পূর্বাহ্ন

মে মাসে সিলেটে ৩৩ দু*র্ঘটনায় নি হ ত ৩৪

ছবি : সংগৃহীত


গত মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রানহানি ঘটেছে। এই সময়ে আহত হয়েছেন আরও ৮২ জন। মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি গত মে মাসে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন।

জেলাওয়ারী পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে সুনামগঞ্জ জেলায়।

মে মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। তাছাড়াও মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালক-আরোহী ৪ জন ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১০ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় ৯ জন চালক নিহত হয়েছেন। নিহত ৩৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় সদস্য সচিব ও জেলা আহবায়ক জহিরুল ইসলাম মিশু এ তথ্য নিশ্চিত করে জানান, এপ্রিল মাসের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির বেড়েছে। এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছিলেন। আর মে মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪