সিলেটে কমছে সুরমা নদীর পানি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সিলেটে কমছে সুরমা নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ০৪:৪০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে কমছে সুরমা নদীর পানি

ছবি : সংগৃহীত


ভারতের আসামে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ও সিলেটের বৃষ্টি না হওয়ায় সুরমা নদীর পানি কমতে শুরু করেছে।

আজ (রবিবার) সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিলো বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সকাল ৬টায় এই পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপরে ছিল এবং শনিবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

এর আগে শনিবার সকালে কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলায় বিপৎসীমার নিচে নেমে আসে। তবে এই নদী এখনো জকিগঞ্জের অমলশীদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সকাল ৯টায় এই নদী অমলশীদে বিপৎসীমার ৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে কুশিয়ারা নদীর পানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপৎসীমার নিচে নেমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪