জাফলংয়ে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ৪
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

জাফলংয়ে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৩:০৪:১০ পূর্বাহ্ন

জাফলংয়ে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ৪


সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং চা-বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় একটি মোটরসাইকেল ও তিনটি প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) র‍্যাব-৯, সিপিএসসি এর এক প্রেস রিলিজে জানানো হয়, র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় র‍্যাব তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তাদের হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা বস্তাগুলো থেকে মোট ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (হাজিপুর) গ্রামের কালন মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (৩৫), একই উপজেলার জাফলং বস্তি গ্রামের মৃত মহিউদ্দিন মিয়ার পুত্র মো. শামছুল ইসলাম (৩৫), মনাইকান্দি গ্রামের মো নুরুল হকের পুত্র মো. জাকির হোসেন (২১) ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের মো. ইদ্রিস আলীর পুত্র মো. আজাদ মিয়া (১৬)। 

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪