দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৭:১৯:২৪ পূর্বাহ্ন

দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালে লোকোমোটিভ ত্রুটির কারণে সিলেট অভিমুখী ৭১৯ নম্বর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই ঘণ্টা সিলেটের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দেব  বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে আরেকটি ইঞ্জিন দিয়ে রেলটি স্টেশনে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকাল পৌনে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে প্রবেশের সময় হঠাৎ লোকো ফেল হয়। এতে ট্রেনটি স্টেশনের আউটার সিগনালে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকোমোটিভে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি চলাচল করতে পারেনি। পরে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনে কাজ করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসার কথা থাকা বেশ কয়েকটি ট্রেন আটকে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করেন। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪