ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার ঈদ পূণর্মিলনী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার ঈদ পূণর্মিলনী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৮:২৮:২০ পূর্বাহ্ন

ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার ঈদ পূণর্মিলনী

ছবি: নিজস্ব


ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ( ১২ জুন ) বৃহস্পতিবার বিকাল তিনটায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমানের সঞ্চালনায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য হাফিজ নোমান আহমেদ তেলাওয়াত ও জেলা দক্ষিণের সহ সভাপতি জাহিদ আল হাসানের স্বাগত বক্তব্যের শুরু হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা রশীদ আহমদ,সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম,সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি আব্দুল হামিদ খান,সাবেক সাধারণ সম্পাদক লোকমান হাকিম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা দক্ষিণের সাংগঠিক সম্পাদক সালমান আহমেদ চৌধুরী,অর্থ সম্পাদক আব্দুল্লাহ উসামা, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মাহির, উসমানী নগর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ সায়েম আহমেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মুসা আহমেদ , গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আহমেদ মাজিদ, জকিগঞ্জ উপজেলার দায়িত্বশীল হাবিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা   দায়িত্বশীল আবরারুল হক আরিফ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সদস্য সচিব মারজান আহমদ প্রমূখ ।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪