সিলেটে তাপপ্রবাহের মাঝেও হালকা বৃষ্টির আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সিলেটে তাপপ্রবাহের মাঝেও হালকা বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন

সিলেটে তাপপ্রবাহের মাঝেও হালকা বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত


সিলেট অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও আজও বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ( ১২ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত ) সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এমনকি আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টির পরিমাণ শূন্য ছিল।

এদিকে মৌলভীবাজার জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে, তবে তা প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪