সিলেটে ৩০টি অ বৈ ধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

প্রশ্ন দুদক চেয়ারম্যানের

সিলেটে ৩০টি অ বৈ ধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৫:৩৭:৪৫ অপরাহ্ন

সিলেটে ৩০টি অ বৈ ধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বি চ্ছি ন্ন

ছবি: নিজস্ব


সিলেট সদর উপজেলার ধুপাগোল এলাকায় পরিবেশ বিধি লঙ্ঘন করে চালানো ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে ৩০টি অবৈধ ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসময় ২৬টি বিদ্যুতিক মিটারও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সাথে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এর একাধিক টিম।

পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ধুপাগোলসহ আশপাশের এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র (ইআইএ) ও বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চলছিল এসব মিল। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল স্থানীয় পরিবেশ ও কৃষিজমি। পরিবেশ রক্ষার অংশ হিসাবে এই অভিযান।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি টিমও অংশ নেয়, যারা কন্ট্রোল পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একইসঙ্গে ২৬টি মিলের বিদ্যুৎতিক মিটার জব্দ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এসব মিলের অধিকাংশই প্রভাবশালীদের মালিকানাধীন। অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪