সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৭:৩৩:০১ অপরাহ্ন

সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা

ছবি: নিজস্ব


আগামি ২৬শে জুন সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন) সোমবার বিকাল ৩টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় দায়িত্বশীলরা জানান- আমরা জমিয়ত করি, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জমিনে,আল্লাহর নেজাম, জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম এই প্রতিপাদ্যকে সিলেটের যুবসমাজের মাঝে জাগিয়ে তুলতে হবে। 

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম বেলাল আহমেদ চৌধুরী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা  মাসুম আল মাহদি, হাফিজ মনসুর আহমেদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা  সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা রেজওয়ান আহমেদ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান প্রমুখ। বৈঠকে বিভাগীয় সম্মেলন সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪