বালাগঞ্জে মসজিদের ভূমি উ দ্ধা রে র দাবীতে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বালাগঞ্জে মসজিদের ভূমি উ দ্ধা রে র দাবীতে মা ন ব ব ন্ধ ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন

বালাগঞ্জে মসজিদের ভূমি উ দ্ধা রে র দাবীতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সিলেটের বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

সোমবার (১৬ জুন) মসজিদের সামনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লী এলাকার বিশিষ্ট মুরব্বী চান মিয়া।

এসময় আরো বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি খালিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মিয়া, অর্থ সম্পাদক নজরুল আলম, সদস্য চেরাগ আলী, তুরন মিয়া, নুনু মিয়া, নেফুর মিয়া, তফুর মিয়া, জাহাঙ্গীর আলম, চুনু মিয়া, এবাদুর রহমান, হাবিবুর রহমান, রাজু আহমদ, সানুর মিয়া, বাবুল মিয়া, জুয়েল আহমদ, আব্দুল সালাম, নাজমুল ইসলাম, মাসুম আহমদ, এলাইছ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালাগঞ্জ উপজেলা মহিলা লীগের নেত্রী শিউলি আক্তার ও তার ছেলে ৫নং বালাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছাইফুর রহমানসহ তার বাহিনী মিলে দীর্ঘ দিন যাবত মসজিদের ভূমি দখল করে বাড়ি নির্মাণ করে অশ্লীল কার্যক্রম করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করে। বিগত ৫ আগস্টের পূর্বে এলাকার অনেক মুরব্বীদের মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে হয়রানী ও পুলিশ দিয়ে গ্রেফতার করায়। গ্রেফতার হওয়ার পর এলাকার মুরব্বীরা দীর্ঘদিন কারা বরণ করে জামিনে মুক্তি পান। গত ৫ আগস্টের পূর্বে শিউলি বেগমের বাড়িতে পুলিশ প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নিয়ে বৈঠকে অংশ নিতেন এবং এলাকার নিরহ মানুষের হয়রানী করতেন। বর্তমান সময়ে বিভিন্ন ভাবে হয়রানী অব্যাহত রয়েছে। এলাকাবাসী আরোও বলেন, মসজিদ কমিটি এই ভূমি উদ্ধারের জন্য আদালতে মামলা করলে আদালত মসজিদ কমিটির পক্ষে রায় প্রদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪