বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড থেকে দেশে আসলেন সিলেটের তানভীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড থেকে দেশে আসলেন সিলেটের তানভীর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৭:৫৮:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড থেকে দেশে আসলেন সিলেটের তানভীর

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার উদ্দেশ্যে ট্রায়ালে ডাক পেয়ে হামজা চৌধুরীর মতো এবার সিলেট এসে পৌঁছালেন ইংল্যান্ডের পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার, বিয়ানীবাজারের কৃতিসন্তান তানভীর আহমেদ।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি।

এসময় তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন মাওলানা শামীম আহমদ, জামিল আহমদ, কাজিন মো. ওলিদ আহমদ চৌধুরী, রুহুল আমীন প্রমুখ। এছাড়াও সংবর্ধনা প্রদানকালে গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও তার বক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

তরুণ এই ফুটবলার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘল গ্রামের মো. সেলিম আহমদের ছেলে।

সংবর্ধনা প্রদানকালে বক্তারা বলেন, তানভীর আহমদকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার আগমন উপলক্ষে পুরো এলাকা এখন উৎসবে মেতে উঠেছে। ছোটবেলা থেকেই তানভীর আহমদ বাংলাদেশে আসা-যাওয়া করছেন। তার আগমনে আমরা আনন্দিত ও গবির্ত। বিজ্ঞপ্তি

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪