জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভের ঘটনায় গ্রে ফ তা র ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভের ঘটনায় গ্রে ফ তা র ৩

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভের ঘটনায় গ্রে ফ তা র ৩

ফাইল ছবি


সিলেটের জাফলংয়ে অর্ন্তবর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে জাফলং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। দেলোয়ার হোসেন দুলু জাফলং কালিনগর গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে মামলার এজহাভুক্ত ৮ নং আসামী এবং পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি । অপর দুইজন মোহাম্মদপুরের আব্দুল মান্নানের ছেলে শাহাজান ও ছৈলাখেল অষ্টম খন্ডের শামসুল আলমের ছেলে ফারুক আহমদ।

গত শনিবার সিলেটের জাফলং ইসি এলাকা পরিদর্শনের সময় জলবায়ু, বন ও পরিবেশ এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে। সাধারণ শ্রমিকদের পক্ষে এই বিক্ষোভের কথা বলা হলেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সেখানে নেতৃত্ব দিতে দেখা যায়। এই ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। রবিবার রাতে গোয়াইনঘাট থানায় ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলায় সোমবার ভোর রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাদবাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪