সিলেট একই অ ভি যো গে লিটন ও বাবলু আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সিলেট একই অ ভি যো গে লিটন ও বাবলু আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ১০:২০:৪১ পূর্বাহ্ন

সিলেট একই অ ভি যো গে লিটন ও বাবলু আ ট ক

সংগৃহিত


সিলেটে একই অভিযোগে পৃথক অভিযানে লিটন আহমদ ও মোশাররফ খান বাবলু নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে লিটন আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লিটন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শ্রীপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মদিনা মার্কেটের খালিক মিয়ার কলোনিতে বসবাস করতো। তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ৪ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

এদিকে, রবিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় নগরীর বন্দরবাজারের মহাজনপট্টি এলাকা থেকে মোশাররফ খান বাবলু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাবলু চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নগরীর গোয়াইপাড়া মল্লিকা-৪৩ নম্বর বাসার মো. আলীর ছেলে। তার কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়।

সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪