জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১২:০৯:২৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত হতে চোরাইপথে এনে পাচারকালে বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম নিপুল দত্ত (৪৫)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানিনগর গ্রামের মৃত খোকা মনি দত্তের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ই জুন) রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট উজানিনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি ব্যাটারী চালিত অটোরিকশা আটকপূর্বক তল্লাশি চালায়। এর আগে  পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা তিনজন মাদক কারবারি পালিয়ে গেলে নিপুল দত্তকে আটক করে পুলিশ। পরে অটোরিকশা হতে ৮৯ বোতল ম্যাকডুয়েলস ব্রান্ডের মদ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে আরো জানা যায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৯ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক তিন আসামি সহ মোট চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪