শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১০:২৯:২৭ অপরাহ্ন

শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না

ছবি: নিজস্ব


সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার উদ্যোগে আলোচনা সভা ও উপহার হিসেবে শ্রমিকদের মধ্যে গামছা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের বালুচর আল ইসলাহস্থ আছমা মঞ্জিলে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ। রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, রিক্সা শ্রমিক ইউনিয়ন জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা দেলওয়ার হোসেন, হিরণ মিয়া, হারিছ মিয়া, কাওসার আহমদ, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমজীবী শ্রমিকদের মধ্যে উপহার হিসেবে গামছা বিতরণ করেন অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে এদেশের শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তৃণমূল শ্রমিকদের শামিল হওয়ার আহবান জানান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪