সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০১:৫৬:৫৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর  ও কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (২১ জুন) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপি'র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মিষ্টিজাত চকলেট পণ্য জব্দ করা হয়।  

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- আই ক্যান্ডি (ছোট) ৩ লক্ষ ১০ হাজার পিস, আই ক্যান্ডি (বড়) ১ হাজার ২০০ পিস, কিটক্যাট (৩ ফিংগার) ১ হাজার ২৬০ পিস ও কিটক্যাট (২ ফিংগার) ২ হাজার ১০০ পিস। 

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।  

একই দিন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র অপর একটি টহল দল কানাইঘাট উপজেলার বাদশা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় চা-পাতা এবং ৬০ কেজি কফি আটক করে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা।  

বিজিবি আরও জানায়, পৃথক দুটি অভিযানে জব্দ করা মোট মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।  

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪