জৈন্তাপুরে ভা র তী য় চিনি সহ তিনজনকে আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় চিনি সহ তিনজনকে আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় চিনি সহ তিনজনকে আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে আনা চিনি পাচারকালে তিনিটি ইজিবাইক সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র আলা উদ্দিন (২৫), একই গ্রামের মৃত আলি আহমেদের পুত্র শহিদ মিয়া(২৫) ও একই গ্রামের আলি আহমেদের পুত্র জাহাঙ্গীর আলম (২৩) । 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা সদর এলকায় অভিযানে নামে পুলিশ। 

এদিন রাত আনুমানিক ১:২০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে তিনটি ইজিবাইক আটক করে। এ সময় আটক হওয়া ইজিবাইক হতে ৪ বস্তা করে মোট ১২ বস্তা ভারতীয় চিনি ও ৩টি ইজিবাইক জব্দ করে পুলিশ। পুলিশ জানায়,  জব্দকৃত ইজিবাইক ও চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক তিন আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪