বি এন পি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে: মুক্তাদির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বি এন পি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে: মুক্তাদির

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৮:৪০:০৭ অপরাহ্ন

বি এন পি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে: মুক্তাদির

ছবি: নিজস্ব


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন।


তিনি আরোও বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসলে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে ফিরে আসবে না। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষকে ভালোবাসে। তাদের যেকোন অধিকার আদায়ে সবসময় পাশে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন।

শনিবার (২১ জুন) দুপুরে সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আহবায়ক, সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি, শেখ মৌলভী ওয়াকফ স্টেট মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দিলওয়ার হোসেনের উদ্যোগে মাছিমপুরস্থ তাঁর নিজ বাসভবনে আয়োজিত ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিসিকের ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দি সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সিলেট কয়লা আমাদানীকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিঘাট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন, দি সিলেট চেম্বারের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন, সিলেট ইট প্রস্তুত মালিক গ্রুপ সিলেট বিভাগীয় সদস্য সচিব হাজী আব্দুল আহাদ, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মো. আব্দুল হাকিম, স্থানীয় সকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ, ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সাবউদ্দিন, মো. নিজাম উদ্দিন। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, যুবসমাজ, মেন্দিবাগ, নোয়াগাঁও, কুশিঘাট এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৩, ২৪ ও ৩১ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪