লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত: এস এম মানিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত: এস এম মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৮:৪৬:১২ অপরাহ্ন

লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত:  এস এম মানিক

ছবি: নিজস্ব


সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে উতসবটি, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

বাউল হেলাল উদ্দিন সরকার লোক উৎসবের আহ্বায়ক এস এম মানিকের সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

বাউল হেলাল উদ্দিন সরকার 'লোক উৎসব ২০২৫'- এর উদ্বোধন করেন প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও বাংলা লোক গানের গবেষক সুমন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. জাহিরুল ইসলাম অচিনপুরী।  

প্রধান বক্তা ড. জাহিরুল ইসলাম অচিনপুরী বলেন, 'আমরা যারা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করি বা বর্তমানে বাউল অঙ্গনে বিভিন্নভাবে কাজ করি, আমরা যদি আত্মচিন্তায় মগ্ন হই তাহলে বর্তমানে বাউল সমাজের যে ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে আমরা অনেকটা জনসাধারণের কাছে অসম্মানের দিকে চলে যাচ্ছি। এখন আমাদের বেশি বেশি করে লোক উৎসব করতে হবে। সাধরণের কাছে বাউল সংস্কৃতি তুলে ধরতে হবে।'

সুমন কুমার দাস বলেন, 'বাউলদের শুদ্ধু মানুষে পরিনত হতে হবে। একজন বাউলের সর্বক্ষেত্রে শুদ্ধতার প্রয়োজন। বাউলের যে মতপার্থক্য রয়েছে সেগুলোকে ভুলে এর আদর্শকে ধারণ করবো। তাহলেও প্রকৃত বাউল হওয়া যাবে।'

সভাপতির বক্তব্যে এস এম মানিক বলেন 'লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত। বাউল হেলাল উদ্দিন সরকার ছিলেন সেই শিকড়ের একজন অগ্রসেনানী। তার স্মরণে এমন আয়োজন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।' 

খবর প্রকাশের আগ মুহুর্ত পর্যন্ত অনুষ্ঠানে সিলেটের অনেক গুণী বাউল শিল্পীগণ তাঁদের সংগীত পরিবেশনা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪