মা দ কে র বি*রুদ্ধে সামাজিক যু*দ্ধ ঘোষণা করতে হবে: সিলেট বিভাগীয় কমিশনার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মা দ কে র বি*রুদ্ধে সামাজিক যু*দ্ধ ঘোষণা করতে হবে: সিলেট বিভাগীয় কমিশনার

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৯:৩৪:৫৬ অপরাহ্ন

মা দ কে র বি*রুদ্ধে সামাজিক যু*দ্ধ ঘোষণা করতে হবে: সিলেট বিভাগীয় কমিশনার

ছবি: নিজস্ব


সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, সিলেটে মাদকের হটস্পটগুলোতে অভিযান চালানো হবে।তিনি বলেন, মাদক কারবারিরা সমাজ ও দেশের শত্রু। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। শীর্ষ সন্ত্রাসীদের মতো এদের তালিকা প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট জেলা প্রশাসন, ও সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন,মাদক ব্যবসায়ী, উৎপাদনকারী,পৃষ্ঠপোষক ও আশ্রয় প্রশ্রয়দাতাসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।এদের একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি রয়েছে। সেখানে আঘাত করতে হবে।

তিনি বলেন,তরুন প্রজন্মকে ধ্বংস করতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে দেশে মাদকের দ্রুত প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয়ভাবে মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হতে হবে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। মাদকের চাহিদা ও প্রসার কেন বাড়ছে ? তা খতিয়ে দেখতে হবে।

তিনি মাদক হারাম, এ কথা ধর্মীয়ভাবে প্রচার করতে ইমাম ও আলেমদের প্রতি আহবান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন নয়,সামাজিক যুদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি বলেন,প্রতিটি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনের অফিস করতে হবে। মাদক অপরাধীদের শাস্তি হলে গণমাধ্যমে প্রচার করতে হবে। মাদক ব্যবসায় কারা অর্থ বিনিয়োগ করছে, দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন,সিলেট পূণ্যভূমি, এখানে মাদকের ছড়াছড়ি চলতে দেওয়া হবে না। সকল প্রকার মাদকের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন৷

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর জীবন মাহমুদের পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিনান্স) মোঃ আজিজুল ইসলাম,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মোজয় দত্ত।


বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সিলেট সদর উপজেলা নিবাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকউটর পিপি আশিক উদ্দিন আশুক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মো; আব্দুল হাছিব, মাদক নিরাময় সেন্টারের প্রতিনিধি জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ইসলামিক ফাউণ্ডেশন এর প্রতিনিধি, সিলেট জেলা কালেক্টর জামে মসজিদের ইমাম শাহ আলম, মাওলানা নফেল,শিক্ষার্থী হোসাইন আহমদ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মাদকাসক্তি চিকিৎসা ও সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়ার সাতটি কেন্দের ব্যাবস্তাপনার পরিচালক এর মধ্যে প্রত্যাশার মোঃ নুরুজ্জামান আহবানর এর মোঃ মারুফ, প্রতিশ্রুতির মোঃ জাফর, বাধন'র কামাল ও প্রশান্তির বাবু ও প্রেরণার পরিচালক ফারুক এবং এইম ইন লাইফ এর পরিচালক এনু।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান প্রধানদের সম্মাণণা ও বিজয়ী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে দিবস উপলক্ষে বিভাগীয কমিশনার এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উৎসব বন্ধনটি পুনরায জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার জামান চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪