সিলেটে নানা আয়োজনে রথযাত্রা উদযাপিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিলেটে নানা আয়োজনে রথযাত্রা উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০৪:৫৯:৫৮ অপরাহ্ন

সিলেটে নানা আয়োজনে রথযাত্রা উদযাপিত

ছবি: নিজস্ব


নানা আয়োজনে সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।  শুক্রবার (২৭জুন) সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

বিকেলে ইসকন যুগলটিলা মন্দিরে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে ধর্মীয় উৎসব পালন করে যার যার অবস্থান থেকে। এ কারনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্ভীক চিত্তে নিজ নিজ ধমের্র আচার-অনুষ্ঠান পালন করছেন।

তিনি আরোও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বিগত ১৭ বছর ধরে সব ধর্মের মানুষ অনিরাপদে দেশে বসবাস করে আসছিলো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদ বসবাস নিশ্চিত করবে। তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে বিএনপি আন্তরিক।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের সহকারী হাই কমিশনার টি হ্যান্ড সিং, শাবিপ্রবি অধ্যাপক নিলাদ্রী শেখর রায়। অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাজে তিনটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গনে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পূণ্যার্থীরা শংখ, ঘন্টা, কাঁসর ঢাক, ঢোল, বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪