ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে : সিলেটে আমির খসরু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে : সিলেটে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০২:২৮:৫৮ অপরাহ্ন

ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে : সিলেটে আমির খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 'সিলেট বিজনেস ডায়লগ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে।

ক্ষমতায় আসলে মাসে ১ লাখ মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেড় বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা বিএনপির।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের আয়োজনে এ অনুষ্টানে সিলেটের ও জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪