সাংবাদিক বিলালের বিরুদ্ধে 'অপপ্রচার', গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সাংবাদিক বিলালের বিরুদ্ধে 'অপপ্রচার', গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০২:৩৪:৫৫ অপরাহ্ন

সাংবাদিক বিলালের বিরুদ্ধে 'অপপ্রচার', গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা


সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাবসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মীরা।

শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মো. বিলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। বিলাল উদ্দিনের জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। ভবিষ্যতে এসব উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে গোয়াইনঘাটের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪