সিলেট সীমান্তে যৌথ অ ভি যা নে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সিলেট সীমান্তে যৌথ অ ভি যা নে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৬:২৩:৫৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে যৌথ অ ভি যা নে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য আ ট ক

ছবি:নিজস্ব


বাংলাদেশ বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৭ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। 

গতকাল ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে। যৌথ অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য=৭,৫০,০০,০০০.০০ (সাত কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

এ ব্যাপারে ৪৮ বিজিবির আয়োজনে ব্যাটালিয়ন সদরে একটি প্রেস ব্রিফিং করা হয়। এ সময় কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, সেক্টর কমান্ডার, সিলেট সেক্টর বলেন, চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানা

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪