সিলেটে কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সিলেটে কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৯:৩৬:৩৪ অপরাহ্ন

সিলেটে কর আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা

ফাইল ছবি


সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সমিতির মেন্দিবাগস্থ বারহলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট ইমতিয়াজ ইসলাম। 

কর্মশালায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সাবেক সহ সভাপতি সমর বিজয় শী শেখর এডভোকেট, মো. আব্দুল আলিম পাঠান এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট আজিজুর রহমান, শ্যামল সিংহ, অজিত কুমার রায়, আলী আহমদ, মওদুদ আহমদ, সৈয়দ আব্দুল হামিদ, সদরুল হাসান চৌধুরী, মখলেছুর রহমান, মো. সাইদুর রহমান, আজমল হোসেন, জাহাঙ্গীর আলম, বাহাউদ্দীন বাহার, কামাল আহমদ, মির্জা হোসেন, ইফতিয়াক হোসেন মনজু, এ এস এম মুবিনুল হক শাহীন, জাহানারা বেগম, আছমা আরা প্রমুখ সহ প্রায় শ’খানেক আয়কর আইনজীবী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপুর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. সাইদুর রহমান। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষি কেশ ধর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪