ওসমানীনগরে প্রশাসনের অ ভি যা ন: ১১ জাল আ*গুনে পুড়িয়ে ধ্বং*স
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে প্রশাসনের অ ভি যা ন: ১১ জাল আ*গুনে পুড়িয়ে ধ্বং*স

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৯:৫১:৪৯ অপরাহ্ন

ওসমানীনগরে প্রশাসনের অ ভি যা ন: ১১ জাল আ*গুনে পুড়িয়ে ধ্বং*স

ছবি: নিজস্ব


মৎস্যে আইনে নিষিদ্ধ রিং ও বেল জালের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

শনিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের আলীপুর -লামাপাড়া গ্রামের জাপার খালে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিমকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় ৪ টি রিং ও ৭টি বেল জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিক পালিয়ে যাওয়ায় কোনো জরিমানা করা যায় হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে অবৈধ স্থাপনার মাধ্যমে মাছ ধরা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। এই আইনের আওতায় আজকের এই অভিযান করা হয়েছে। এই ধরনের অবৈধ কার্যক্রম করে আমরা আমাদের নিজের মৎস্য সম্পদের ধ্বংস না করি। সেজন্য সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানাই ।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, যে সকল জালের সরকারি অনুমোদন নেই,সেই সকল জাল দিয়ে মাছ ধরার কারণে দিন দিন মৎস্য সম্পদের উৎপাদন কমে যাচ্ছে। সরকার যে সকল প্রক্রিয়ায় মাছ ধরাকে বৈধ ঘোষনা করেছে সেই সকল প্রক্রিয়ায় আপনার মাছ ধরবেন। কিন্তু আমরা এখানে দেখেছি যে স্থায়ী কিছু অবৈধ স্থাপনা দিয়ে মাছ-মাছের পোনা সবকিছুকে ধরা হচ্ছে। তাই আমরা এখানে আজ অভিযান পরিচালনা করেছি। অনেকগুলো জাল জব্দ করে বিনিষ্ঠ করেছি। পরবর্তীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪