জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডা কা তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডা কা তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১০:১৬:১০ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডা কা তি

ফাইল ছবি


সিলেটের জকিগঞ্জের আমলশীদ গ্রামের ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে লোকজনকে হাত-পা বেঁধে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

শনিবার সকালের দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, গোয়েন্দা পুলিশের একটি দল ও জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোবিন্দ পালের পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে লোকজনের হাত-পা বেঁধে বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

আমলশীদ এলাকার বাসিন্দা ও মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসী আতঙ্কিত। ঘটনায় জড়িতদের দ্রæত সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪