গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৬:২৯:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি:নিজস্ব


গোয়াইনঘাট সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে গোয়াইনঘাট  সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রোববার (২৯ জুন) বিকাল ৪টায় আনন্দ উল্লাসে উজ্জীবিত হয়ে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

আনন্দ মিছিল শেষে গোয়াইনঘাট সবিজ বাজারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কলেজের ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আগামীতে তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীল এবং ছাত্রদলের কর্মীবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪