এশিয়ার মর্যাদাপূর্ণ সোপা অ‍্যাওয়ার্ড লাভ করলেন সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মাজেদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

এশিয়ার মর্যাদাপূর্ণ সোপা অ‍্যাওয়ার্ড লাভ করলেন সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মাজেদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৭:১৫:৩৩ অপরাহ্ন

এশিয়ার মর্যাদাপূর্ণ সোপা অ‍্যাওয়ার্ড লাভ করলেন সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মাজেদ

ছবি: নিজস্ব


জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকতায় অনন‍্য ভূমিকা রাখায় বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক সিলেটের কৃতি সন্তান মুহাম্মদ আলী মাজেদ সাংবাদিকতায় এশিয়ার সবেচেয়ে মর্যাদাপূর্ণ সোপা (সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া) অ‍্যাওয়ার্ডের স্বীকৃতি পেয়েছেন।

মাজেদের সাথে এএফপির আরো ছয়জন সাংবাদিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে অন‍্যতম হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বর্তমান প্রেস সচিব ও এএফপি’র সাবেক ব‍্যুরো চিফ শফিকুল আলম, ফটোসাংবাদিক মুনীরুজ্জামান, কে এম আসাদ, পারভেজ আহমেদ রনি ও আবু সুফিয়ান জুয়েল।

সোপার বিচারকরা বলেন, এএফপি সাংবাদিকরা সাহসিকতা নিয়ে ঝুঁকি ও হুমকি থাকা সত্ত্বেও দ্রুততা ও নির্ভুলতার সাথে দেশের অবস্থা পরিবর্তনকারী ঘটনাগুলো সেসময় তুলে ধরেছে।

সাংবাদিক মাজেদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামে। তার পিতা মরহুম আব্দুল মান্নান বিশিষ্ট শিক্ষাবিদ ও পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এর সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাজেদ।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় এএফপি’র ঢাকা ব‍্যুরো ব্যাপক কাভারেজ দেয়। ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সহিংস দমন-পীড়ন এবং পরবর্তীতে শেখ হাসিনার পতন সকল ক্ষেত্রেই একমাত্র এএফপির সাংবাদিকরা ব‍্যাপকভাবে মাঠে থেকে গুরুত্বপূর্ণ সব ঘটনা তুলে ধরেন এবং নাটকীয় সব মুহূর্তের ছবি ধারণ করেন। যখন সারাদেশের কোথাও সপ্তাহব্যাপী ইন্টারনেট ছিল না, তখন এএফপির ঢাকা অফিস হাতেগোনা কয়েকটি জায়গার একটি ছিল যেখানে ইন্টারনেট সংযোগ ছিল  এবং এখান থেকে বহির্বিশ্বে খবরাখবর প্রকাশ করা হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪