প্রবাসীদের আ কা ঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

প্রবাসীদের আ কা ঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৮:৫২:৪৯ অপরাহ্ন

প্রবাসীদের আ কা ঙ্খা বাস্তবায়নে কাজ করবে বিএনপি: এমরান চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তা ও আকাঙ্খা বাস্তবায়নে জিরো টলারেন্স, সব সময় কাজ করবে বিএনপি। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা নিয়মিতভাবে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। রেমিট্যান্স যোদ্ধাদের এই অবদান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে। এটি জীবনযাত্রার মান উন্নত করতে, শিক্ষার প্রসার ঘটাতে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করতে পারে। রেমিট্যান্স যোদ্ধাদের অনুপ্রাণিত করা আমাদের অতি জরুরি।

তিনি রবিবার (২৯ জুন) বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক অস্ট্রিয়া প্রবাসী জাবের তাপাদারের স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজারের পৌরসভার একটি অভিজাত হোটেলে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসের পুতুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদত আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আবদুল কুদ্দুস, তিলপাডা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকতার অনীক, রাজন আহমদ, নূর উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪