বিশ্বনাথ পৌরসভায় ৯ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিশ্বনাথ পৌরসভায় ৯ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৯:৩৭:৫৭ অপরাহ্ন

বিশ্বনাথ পৌরসভায় ৯ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ‘৯ কোটি ৭০ লাখ টাকা’র বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের।  

ঘোষণা করা বাজেট থেকে জানা যায়, এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে ৮ কোটি ৯০ লাখ ও টিআর প্রকল্পের ৮০ লাখ টাকা’সহ মোট ৯ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। ব্যয় হিসেবে পৌরভবনের জন্য জমি ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন’সহ বিভিন্ন খ্যাত উল্লেখ করা হয়েছে। ব্যায়ের খ্যাতগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট ২ কোটি টাকা ধরা হয়েছে কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পে। পাশাপাশি বিবিধ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। আর সর্বোচ্চ আয় ৩ কোটি ৬৭ হাজার টাকা দেখানো হয়েছে রাজস্ব আদায় থেকে।

এদিকে এবারের বাজেটি গত বছরের তুলনায় প্রায় চারগুণ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকা বাজেট ঘোষণা করা হয়ে ছিল। তবে গত বছরে বিলাসী বাজেট ঘোষণা করা হলেও মোট আয় হয়ে ছিল মাত্র প্রায় ৬ কোটি টাকা।

বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪