কোম্পানীগঞ্জে ভা*ঙা হলো ১৭টি ক্রাশার মেশিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভা*ঙা হলো ১৭টি ক্রাশার মেশিন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৭:৫১:১২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভা*ঙা হলো ১৭টি ক্রাশার মেশিন

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভেঙে ফেলা হয়েছে ১৭টি ক্রাশার মেশিন। বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ১০টি মেশিনের। 

সোমবার (৩০ জুন) উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় অভিযান চালানো হয়। টানা ছয় ঘণ্টার অভিযানে ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নকরণসহ ভাঙা হয়। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকার উত্তর ও দক্ষিণ পাশে সকাল বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা ছিলেন।

অভিযান–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার ১৭টি ক্রাশার মেশিন ভেঙে ফেলা হয়। ১০টি মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় মেশিন চালানোর বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়। এছাড়া তিনটি আধাপাকা ঘর ভাঙা হয়। এছাড়া প্রায় ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর ভাঙার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪