জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের গাড়ির ধাক্কায় বি জি বি সদস্য আ হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের গাড়ির ধাক্কায় বি জি বি সদস্য আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৬:০৩:৪১ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের গাড়ির ধাক্কায় বি জি বি সদস্য আ হ ত

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে দরবস্ত বাজার এলাকায় চোরাইপন্যবাহী একটি ডিআই পিকআপের ধাক্কায় একজন বিজিবি সদস্য আহত হয়েছে। আহত ওই সদস্যের নাম শিহাব(২১)।  তিনি জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনস্হ সুরইঘাট বিওপিতে কর্মরত আছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট হতে চোরাইপথে আনা ভারতীয় চা পাতা বহনকারী একটি দ্রুতগামী ডিআই পিকআপ এর  পিছু নেয় মোটরসাইকেল আরোহী সুরইঘাট বিওপির  দুই সদস্য।

পিকআপটি জৈন্তাপুর দরবস্ত বাজার এলাকায় এসে পৌঁছে তামাবিল মহাসড়কে উঠে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা শিহাব মাটিতে পড়ে গিয়ে আহত হন।

পরে স্হানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহীম জানান, আহত সদস্যের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। 

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি। তিনি জানান ঘাতক গাড়ী টি আটক করা হয়েছে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত আলামত সমূহ জৈন্তাপুর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪