করোনা মোকাবেলায় প্রস্তুত সিলেট সিটি কর্পোরেশন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

করোনা মোকাবেলায় প্রস্তুত সিলেট সিটি কর্পোরেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১১:৫৯:২৪ অপরাহ্ন

করোনা মোকাবেলায় প্রস্তুত সিলেট সিটি কর্পোরেশন

ফাইল ছবি


সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৩৮১ জনের করোনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অবস্থায় করোনা মোকাবেলায় প্রস্তুত সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে অনুষ্টিত এক সভা শেষে জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য জানান। তিনি জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সভাপতিত্বে অনুষ্টিত সভায় সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হয়। করোনা মোকাবেলায় প্রস্তুত সিসিক

সভায় করোনা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। তাই করোনার এন্টিবডিও আছে। এছাড়া সিলেটবাসী এ ব্যাপারে সচেতন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিস্থিতির অবনতি হলে আমরা মোকাবেলায় প্রস্তুত।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত আছে। আছে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটসহ সার্কিক প্রস্তুতি।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে করোনার সংক্রমণ খুবই কম। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সংক্রমন যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সভায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মুহাম্মদ ফজলুল কাদের, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফ’র কনসালট্যান্ট ডা. নভোঃজ্যোতি দেব, মো. হুমায়ূন কবীর, সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪