সিলেটে প্রায় ৮১ লক্ষ টাকার চো*রাচালানির মালামাল জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সিলেটে প্রায় ৮১ লক্ষ টাকার চো*রাচালানির মালামাল জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৩:০০:১০ অপরাহ্ন

সিলেটে প্রায় ৮১ লক্ষ টাকার চো*রাচালানির মালামাল জ*ব্দ


সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের চোরাচালানির মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একাধিক বিওপি একযোগে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮০ লক্ষ ৮৫ হাজার ৫৭০ টাকা।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। তারই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪