৫ দফা না মানলে সিলেটে পরিবহণ ধ র্ম ঘ টে র হু ম কি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

৫ দফা না মানলে সিলেটে পরিবহণ ধ র্ম ঘ টে র হু ম কি

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৪:৪৩:৪৫ অপরাহ্ন

৫ দফা না মানলে সিলেটে পরিবহণ ধ র্ম ঘ টে র হু ম কি

ছবি:নিজস্ব


পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন জোরদার করেছে সিলেটের সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছে-সেই সময়ের মধ্যে দাবি না মানা হলে ৫ জুলাই থেকে সিলেট জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘এই দাবিগুলো ন্যায্য ও যৌক্তিক। সরকারের উচিত দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া, না হলে সিলেটের অর্থনীতি অচল হয়ে পড়বে।’

যে ৫ দাবিগুলো হলো-  পাথর কোয়ারি খুলে দেওয়া,  ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ,  সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে বিষয়গুলো উপেক্ষা করে আসছে। ফলে শ্রমিক-মালিকরা পাথর পরিবহনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনের একতরফা সিদ্ধান্ত ও জিরো টলারেন্স নীতির নামে চলমান অভিযান বন্ধ না হলে, তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবেন। এর দায় সরকারকেই নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪