গোয়াইনঘাটে নবগঠিত শহীদ জিয়া পরিষদের আনন্দ মি ছি ল ও পথসভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে নবগঠিত শহীদ জিয়া পরিষদের আনন্দ মি ছি ল ও পথসভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৭:৫৭:৫৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে নবগঠিত শহীদ জিয়া পরিষদের আনন্দ মি ছি ল ও পথসভা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট জেলা শহীদ জিয়া পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি মঈনুদ্দিন মনু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক আহমদ। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শহীদ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন, শহীদ জিয়া পরিষদ একটি আদর্শিক সংগঠন হিসেবে তরুণ সমাজকে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “মা, মাটি ডাকছে – তারেক রহমান আসছে” সহ বিভিন্ন স্লোগানে গোয়াইনঘাট থানা সদর এলাকা মুখরিত করে তোলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪