কোম্পানীগঞ্জে স হিং স তা র ঘটনায় আ ট ক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে স হিং স তা র ঘটনায় আ ট ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৬:৪১:৫৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে স হিং স তা র ঘটনায় আ ট ক ২

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী চালুর দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সিলেট-ভোলাগঞ্জ সড়কের থানাবাজার এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। 

এর আগে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে ভাঙচুরের জন্য পুলিশ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরোও ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে পাথর কোয়ারী ইজারা দিয়ে চালুর দাবিতে গণঅনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করে। পরদিন বুধবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪