পিআর প্রদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

পিআর প্রদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১১:২৩:৪৬ অপরাহ্ন

পিআর প্রদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

ছবি: নিজস্ব


 নির্বাচনে পিআর প্রদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়, এতে গণমানূষের মতামতের প্রতিফল ঘটে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অনেকে পিআর প্রদ্ধতিতে করতে চাইছেন। কিন্তু এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি। যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না ,সেটাকে নির্বাচন বলা যায় না।

বৃহস্পতিবার জকিগঞ্জের এম এ হক্ব চত্তরে উপজেলা জমিয়ত আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপরুক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, দেশের সবচেয়ে অবহেলিত সীমান্তিক জনপদের নাম জকিগঞ্জ-কানাইঘাট। দলীয় দায়িত্বশীল হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। কিন্তু জকিগঞ্জ-কানাইঘাটের মতো এতো অবহেলিত কোন অঞ্চল আমার চোখে পড়েনি। এ আসনে বিগত ১৬ বছরে আওয়ামীলীগ মনোনীত ৩ জন সংসদ সদস্য ছিলেন। দল ক্ষমতায় থাকাবস্থায়ও উনারা জকিগঞ্জ-কানাইঘাটের কোন উন্নয়ন করেন নি। শুধুমাত্র মানুষের ভোট ডাকাতির মাধ্যমে তারা সংসদ সদস্য হয়ে নিজেদের উন্নয়ন করেছেন।

সুরমা-কুশিয়ারা নদীয় তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবীতে অনুণ্ঠিত হয় গণ জমায়েত প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা মাওলানা শায়েখ জিয়া উদ্দিন। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কে. এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় গণ-জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মোহম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলনা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোওয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ ্উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা  সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন জকিগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সুরমা কুশিয়ারা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। জকিগঞ্জ উপজেলার মানুষের জন্য গ্যাস সরবরাহ করতে হবে। শ্যাওলা জকিগঞ্জ সড়কসহ সকল গ্রামীন রাস্তা মেরামত করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪