সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই ৩৬ গেইট' উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই ৩৬ গেইট' উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৭:১৬:৫৭ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই ৩৬ গেইট' উদ্বোধন

ছবি : সংগৃহীত


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইতিহাসে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে নির্মিত প্রধান ফটক 'জুলাই ৩৬ গেইট' এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় পরিচালক, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ড. আলিমুল ইসলাম বলেন,‘জুলাই ৩৬ গেইট শুধুই একটি স্থাপনা নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রামের এক নীরব সাক্ষী। এ গেইট নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে, কীভাবে অধিকার আদায়ের আন্দোলনে মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।’

তিনি আরও বলেন,‘গেইটটির নাম 'জুলাই ৩৬' রাখা হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও আহত বীর সন্তানদের স্মরণে। এ নামের প্রতিটি অক্ষরে নিহিত আছে সংগ্রাম, প্রতিজ্ঞা ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।’

সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, ভাইস চ্যান্সেলরের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে গেইটটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪