আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার: হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৯:২৪:০১ অপরাহ্ন

আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার: হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। বর্তমান যুগ হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের যুগ। এই সময়ে যুগোপযোগি শিক্ষার মাধ্যমে তাদেরকে জাতির নেতৃত্বে উপযোগি করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ-জাতি উপকৃত হবে।

তিনি শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট উপজেলা ফতেপুর ইউনিয়নের বাংলাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১০ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমেদ চৌধুরী পরিচালনায় স্থানীয় বাংলাবাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য এখলাসুর রহমান, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম নাসিম, ফয়সল আহমদ, মিসবাহ উদ্দিন, মুহিবুর রহমান, শওকতুল ইসলাম, ফয়েজ উদ্দিন, পরিষদের সহ-সভাপতি নাহিদ হাসান, সহ সাধারণ তোফায়েল আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪